নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সদর বিএনপির বিক্ষোভ

প্রকাশিত June 14, 2022
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সদর বিএনপির বিক্ষোভ

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, গ্যাস ও ভোজ্যতেল সহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে সিলেট সদর উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার টুকেরবাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে বাজার পয়েন্ট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালানয় এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি এ কে এম তারেক কালাম, জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রহমান, অন্যতম নেতা ইসলাম উদ্দিন, রফিকুল ইসলাম, বাদশা আহমদ, জৈন উদ্দিন মেম্বার প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি