নারী উদ্যোক্তা সৃষ্টিতে সিলেটে অনলাইন ব্যবসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত July 1, 2018
নারী উদ্যোক্তা সৃষ্টিতে সিলেটে অনলাইন ব্যবসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান বলেছেন, বাংলাদেশের নারীরা বিশ্বের অন্যান্য দেশের নারীদের সাথে তাল মিলিয়ে অনেক এগিয়ে গেছেন। অবদান রাখছেন বিভিন্ন ক্ষেত্রে। সম্পৃক্ত হয়েছেন উন্নয়ন ধারায়; কিন্তু থেমে যাওয়া চলবেনা। আরো এগিয়ে যেতে হবে। তাই নারীদের জন্যে সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
রবিবার দুপুরে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে নারী উদ্যোক্তা সৃষ্টিতে অনলাইন ব্যবসা বিষয়ক দু দিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়। বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার ও ফ্রি ল্যান্সার ওনার সাইদুল হাসান চৌধুরী।
প্রশিক্ষণ কর্মশালায় ৭০ জন নারী উদ্যোক্তা অংশ নেন।