বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে দেশব্যাপী ‘১৩ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২২’ এর আঞ্চলিক পর্যায়ের আয়োজক হিসেবে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশকে বৃহত্তর সিলেট মনোনীত করা হয়েছে।
আগামী ২৫ নভেম্বর এই আঞ্চলিক গণিত অলিম্পিয়াড-২০২২ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হবে।
এতে সিলেট অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক শ্রেণির সর্বোচ্চ ১০ জন করে ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করতে পারবেন।
সিলেট অঞ্চলের আওতায় জেলাগুলো হচেছ সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর।
উল্লেখ্য, ‘১৩ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২২’ দেশের ৮টি বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হবে।
আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত প্রতিটি প্রতিযোগিতার শ্রেষ্ঠ ১০ জন করে মোট ৮০ জন প্রতিযোগী আগামী ডিসেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন।
চূড়ান্ত পর্বের বিজয়ীদেরকে সার্টিফিকেট, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করা হবে।-সংবাদ বিজ্ঞপ্তি