নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের একাডেমিক কাউন্সিলের এক সভা সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস। উপস্থিত ছিলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা মোহাম্মদ আফজল মিয়া, একাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর ড মোহাম্মদ ফরাসউদ্দিন, এনইইউবি ট্রাস্টি বোর্ড ও একাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর ডা এম এনায়েত উল্লাহ, প্রফেসর ডা মো নাজমুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও এনইইউবি একাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর ড নাজিয়া চৌধুরী এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বিভিন্ন অনুষদের ডিন, সকল বিভাগীয় প্রধান ও রেজিস্ট্রার।
সভার শুরুতে বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, সিলেটের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন একাডেমিক বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ ও পূর্ববর্তী সভার সিদ্ধান্ত সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি