নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ৫ কেজি গাঁজাসহ সোহেল মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদের দিক নির্দেশনায় সোমবার বিকেলে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওছার আহমেদ, এসআই আবু বক্কর ও এএসআই লোকেশ দাশ সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামে অভিযান পরিচালনা করে সোহেল মিয়াকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে।
পুলিশে জানায়, গ্রেফতারকৃত সোহেল মিয়ার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের জয়নগর গ্রামে। তার বাবার নাম আব্দুল খালেক। সে কয়েক বছর ধরে ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামে তার শ্বশুর ইউনুছ মিয়ার বাড়িতে থেকে মাদক সেবন ও ব্যবসা পরিচালনা করছিল।
নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।