নবীগঞ্জে সর্ববৃহৎ পশুর হাট জনতার বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড়

প্রকাশিত August 19, 2018
নবীগঞ্জে সর্ববৃহৎ পশুর হাট জনতার বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড়

আর মাত্র তিন দিন বাকি। এরপরই মুসলিম উম্মার দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই উৎসবকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কোরবানির পশুর হাট জমে উঠেছে।
এ উপজেলার সর্ববৃহৎ পশুর হাট দিনারপুর অঞ্চলের গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার। শনিবার এখানে কোরবানির পশু কিনতে ক্রেতাদের ছিল উপচেপড়া ভিড়। গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। তবে হাটে গরু-ছাগলের আমদানি যথেষ্ট হলেও দাম গত বছরের তুলনায় বেশি বলে ক্রেতারা অভিযোগ করেছেন।
সোমবার জনতার বাজারে পশুর হাটে হবে শেষ বেচাকেনা। সেদিন ভিড় আরো বেশি হবে বলে সংশ্লিষ্ট সবাই ধারণা করছেন।
এছাড়াও নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর, ইনাতগঞ্জ, সঈদপুর বাজার, আউশকান্দি এবং নতুন বাজার সহ উপজেলার বিভিন্ন পশুর হাটে ক্রেতাদের চোখে পড়ার মতো উপস্থিতি ছিল ।