নবীগঞ্জে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশিত June 5, 2018
নবীগঞ্জে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদরে যানজট নিরসনের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানে শুরু হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও পৌরসভার এ যৌথ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আতাউল গণি ওসমানী। সাথে ছিলেন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এটিএম সালাম ও থানার একদল পুলিশ।
এ সময় শহরের রাস্তায় অবৈধভাবে পার্কিং করায় সিএনজি অটোরিক্সার দুই চালককে এবং পূর্বে সতর্ক করার পরও সরকারি জায়গায় অবৈধভাবে দোকান বসিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ৩ ফল ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
এছাড়াও বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।