নবীগঞ্জে বিএনপির ও অঙ্গসংগঠনগুলোর ঈদ পুনর্মিলনী

প্রকাশিত June 29, 2019
নবীগঞ্জে বিএনপির ও অঙ্গসংগঠনগুলোর ঈদ পুনর্মিলনী

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সাবেক সাংসদ শেখ সুজাত মিয়ার বাসভবনে এর আয়োজন করা হয়।
ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ শেখ সুজাত মিয়া। পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা আব্দুল আলীম ইয়াছিনী ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনর উদ্দিনের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খালেদ আহমদ পাঠান, সহ সভাপতি আব্দুল মালিক, পৌর বিএনপির সহ সভাপতি রুহুল আমিন রফু, মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, ছালিক মিয়া, সাইফুর রহমান মালিক, লুৎফুর রহমান মাখন, যুবরাজ গোপ, জিল্লুর নূর, কাওছার মিয়া, আবুল খায়ের কায়েদ, কাপ্তান মিয়া ও নাসিম মিয়া চৌধুরী।
এর আগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নবীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।