নবীগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি : কমতে শুরু করেছে কুশিয়ারার পানি

প্রকাশিত June 22, 2018
নবীগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি : কমতে শুরু করেছে কুশিয়ারার পানি

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর পানি কমতে শুরু করায় ইনাতগঞ্জ ও দীঘলবাঁক ইউনিয়নে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।
উপজেলার উমরপুর ও কসবা গ্রামে কুশিয়ারা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে এ দুই ইউনিয়নের প্রায় ৩৫টি গ্রাম বন্যায় আক্রান্ত হয়। এতে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন। বিভিন্ন রাস্তা ও বিদ্যালয় ভবন নিমিজ্জিত হওয়ায় বন্ধ হয়ে যায় শিক্ষা কার্যক্রম। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এছাড়া পানিবাহিত নানা ধরনের রোগও ছড়িয়ে পড়ছে।
তবে আগামী কয়েকদিনে পানি আরও কমবে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।