নবীগঞ্জে ধানের খলার দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশিত April 16, 2018
নবীগঞ্জে ধানের খলার দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে ধানের খলার দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা সহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।
এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার লোকজন জানায়, উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে রমজানপুর গ্রামের প্রদীপ সরকারের সাথে একই গ্রামের প্রবীন্দ্র সরকারের ধানের খলা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এর জের ধরে সোমবার দুপুরে বিরোধপূর্ণ জায়গা প্রদীপ সরকারের লোকজন দখল করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। ফলে সংঘর্ষ বাঁধে।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।