নবীগঞ্জে চুরি ছিনতাই ডাকাতি ও বাল্যবিয়ে রোধে বিট পুলিশিং সভা

প্রকাশিত April 22, 2022
নবীগঞ্জে চুরি ছিনতাই ডাকাতি ও বাল্যবিয়ে রোধে বিট পুলিশিং সভা

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদকাসক্তি, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে ১৬ নম্বর বিট পৌরসভা ও করগাঁও ইউনিয়নের বিট অফিসে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ পরিদর্শক (অপারেশন) মো আবদুল কাইয়ুম বিট অফিসারগণসহ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি