নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পরিবহণ শ্রমিক ফেডারেশনের ৮ দফা দাবিতে দেশব্যাপী আহুত ৪৮ ঘণ্টার ধর্মঘট মঙ্গলবার সকাল ৬টায় শেষ হচ্ছে।
রবিবার সকাল ৬টা থেকে এই পরিবহণ ধর্মঘট শুরু হয়। এতে অচল হয়ে পড়ে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা। চরম ভোগান্তিতে পড়ে মানুষ। তারউপর কিছু সংখ্যক পরিবহণ শ্রমিকের আমানবিক আচরণ ও মৌলভীবাজারের বড়লেখায় এক শিশুর মৃত্যুর ঘটনায় জনমনে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়।
সোমবার পরিবহণ ধর্মঘটের দ্বিতীয় দিনেও সিলেট থেকে কোন বাস ছেড়ে যায়নি। রাস্তায় নামেনি মিনিবাসও। এমনকি সিএনজি অটোরিক্সা পর্যন্ত রাস্তায় দেখা যায়নি।