দুর্ঘটনা রোধে সুনামগঞ্জে রাস্তায় আঁকা হলো জেব্রা ক্রসিং

প্রকাশিত September 4, 2018
দুর্ঘটনা রোধে সুনামগঞ্জে রাস্তায় আঁকা হলো জেব্রা ক্রসিং

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে রাস্তা পারাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে জেব্রা ক্রসিং উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় শহরের সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে রাস্তায় সাদা রং লাগিয়ে জেব্রা ক্রসিং উদ্বোধন করেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান।
পরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের উপস্থিতিতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ নূরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সবাইকে নিরাপদে পথ চলতে রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহারের পরামর্শ দেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী সায়েম ও উপাধ্যক্ষ আজিজুন সিকদার।