দুর্গাপূজা উপলক্ষ্যে বস্ত্র ও ত্রাণ বিতরণ করবে সিলেট বিবেক

প্রকাশিত September 18, 2022
দুর্গাপূজা উপলক্ষ্যে বস্ত্র ও ত্রাণ বিতরণ করবে সিলেট বিবেক

সিলেট বিবেকের কার্যকরী পরিষদের মাসিক সভা শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মহানগরীর চৌহাট্টায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধরের সঞ্চালনায় এতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র-অসহায়দের মধ্যে বস্ত্র ও ত্রাণ বিতরণ নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল, নির্বাহী সদস্য বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম প্রণব কুমার দেবনাথ, অধ্যক্ষ দেবাশিষ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ, সহসাধারণ সম্পাদক অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, কৃষ্ণা তালুকদার কণিকা, সহকোষাধ্যক্ষ এপেক্সিয়ান জি ডি রুমু, মহিলা বিষয়ক সম্পাদক শিক্ষয়িত্রী শীলা চৌধুরী, প্রকাশনা সম্পাদক কবি সুমন বনিক, প্রচার সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, নির্বাহী সদস্য ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, স্বপন পাল চৌধুরী প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি