সিলেট বিবেকেরর উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে মহানগরীর বন্দরবাজারে ব্রহ্মমন্দিরে সিলেট বিবেক সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধরের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, মহিলা বিষয়ক সম্পাদক শিক্ষয়িত্রী শীলা চৌধুরী, নির্বাহী সদস্য ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, অসিত হালদার প্রমুখ।
অনুষ্ঠানে মহানগরীর দরিদ্র ও অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি