দিরাই ছাত্র কল্যাণ পরিষদের বাউল সম্রাটের মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত September 14, 2019
দিরাই ছাত্র কল্যাণ পরিষদের বাউল সম্রাটের মৃত্যুবার্ষিকী পালন

সিলেটে দিরাই ছাত্র কল্যাণ পরিষদ বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী পালন করেছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে মহানগরীর জিন্দাবাজারে একটি অভিজাত রেস্টুরেন্টে স্মরণসভার আয়োজন করা হয়।
স্মরণসভায় বক্তারা বাউল সম্রাটের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবদেন করে বলেন, ভাটির জনপদ দিরাইয়ে জন্ম নিয়ে শাহ আব্দুল করিম বিশ্বজুড়ে আলো ছড়িয়েছেন।
স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন, সিলটিভির প্রধান নির্বাহী জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ পরিদর্শক রঞ্জন সামন্ত, জেলা প্রশাসনের কর্মকর্তা আবু হানিফা তালুকদার আফজাল, মানবাধিকার সংগঠক এনামুল হক লিলু, পুলিশ কর্মকর্তা স্বপন তালুকদার, আওয়ামী লীগ নেতা নাজমুল আহসান ও ছাত্রলীগ নেতা সঞ্জয় চৌধুরী। সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের উপদেষ্টা সৈয়দ আহমদ দুলাল। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মিশু।