দিরাইয়ের ৩ জন হত্যা মামলার ২ পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত June 7, 2017
দিরাইয়ের ৩ জন হত্যা মামলার ২ পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারলিয়া জলমহাল নিয়ে ৩ জন হত্যা মামলার পলাতক ২ আসামিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ গ্রেফতার করেছে।
বুধবার বিকেল সাড়ে ৩টায় র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো আফজাল হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কুলঞ্জ ইউনিয়নের হাওর এলাকা থেকে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, মামলার ৪নং আসামি হাতিয়া গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে ও কুলঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো আহাদ মিয়া এবং ৬নং আসামি কুলঞ্জ গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মো মাসুক মিয়া।
গত ১৭ জানুয়ারি জারলিয়া জলমহাল দখলে নিতে আসামি পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে বিলের ইজারাদারদের পক্ষের লোকজনের উপর গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই ৩ পাহারাদার হাতিয়া গ্রামের মো ইসহাক মিয়ার ছেলে শাহারুল ইসলাম, সান উল্ল্যাহর ছেলে মো তাজুল ইসলাম ও আখিলনগর গ্রামের আমান উল্ল্যাহর ছেলে উজ্জ্বল মিয়া মারা যান।
এ ঘটনায় জলমহালের ইজারাদার একরার হোসেন বাদি হয়ে ১৯ জানুয়ারি ৩৯ জনকে আসামি করে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।