সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে আব্দুল জববার জলিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ মো মতিউর রহমান।
চতুর্থ বর্ষের ছাত্র সাজু ও দ্বিতীয় বর্ষের ছাত্র মহসীনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, মদন মোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, দক্ষিণ সুরমা সরকারি কলেজের একাডেমিক কাউন্সিলের সম্পাদক অধ্যাপক সাব্বির আহমদ, স্টাফ কাউন্সিলের সম্পাদক কাজরী রাণী ধর, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মুহিবুর রহমান ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ আশরাফুল হক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক দীপক চন্দ, প্রভাষক নূরজাহান খাতুন, মাসুক আহমদ, প্রভাতী ইসলাম প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি