আরমান ফুটবল একাডেমির পক্ষ থেকে সিলেটের দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের বারখলা এলাকায় শতাধিক বানভাসি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার এই ত্রাণ বিতরণকালে বিশিষ্ট সংগঠক মফিক মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরমান ফুটবল একাডেমির সভাপতি আশফাক আহমদ। বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু, সহসভাপতি আজাদুর রহমান চঞ্চল ও সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু ।