জালালপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদ্য প্রয়াত সভাপতি মো আমির আলীর স্মরণে যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদের উদ্যোগে রবিবার বিকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোকসভায় প্রধান অতিথি দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আবু জাহিদ বলেন, তৃণমূল নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। প্রয়াত আমির আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে গেছেন।
দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের চিফ এডমিন কিবরিয়া আহমদ অপুর সভাপতিত্বে শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন চন্দ্র পাল, জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আব্দুল মালিক মল্লিক, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আব্দুল কাদির ছাদেক ও সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার আলম মিথুন। পরিচালনায় ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি হারুনুর রশিদ হারুন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান।-সংবাদ বিজ্ঞপ্তি