তাহিরপুর প্রতিনিধি : বিজিবি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় গোলকাঠ আটক করেছে।
শনিবার চারাগাঁও বিওপির একটি টহল দল বাংলাদেশের আনুমানিক ৪০০ গজ ভিতরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট নামক স্থান হতে ১৬ ঘনফুট পরিমাণ এই গোলকাঠ আটক করে, যার আনুমানিক মূল্য ৬৪ হাজার টাকা।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন পরিচালক মাকসুদুল আলম ভারতীয় গোলকাঠ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।