তাহিরপুরে বাদাঘাট ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রকাশিত August 6, 2019
তাহিরপুরে বাদাঘাট ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়াম্যানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, প্যানেল চেয়ারম্যান আলী আহমদ। এতে তিনি বলেন, গত ৪ আগস্ট জেলা প্রশাসক বরাবর চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কয়েকজন ইউপি সদস্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অর্থ আত্মসাতের যে অভিযোগ করেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বিভিন্ন কারণে চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। এর নিষ্পত্তিও হয়েছে। এরপরও ৫ নম্বর ওর্য়াড মেম্বার রেনু মিয়া ও ৬ নম্বর ওর্য়াড মেম্বার মনির উদ্দিন একটি কুচক্রী মহলের প্ররোচনায় চেয়াম্যানকে সমাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ভূয়া স্বাক্ষর সম্বলিত অভিযোগ দাখিল করেন।
সংবাদ সম্মেলনে ১, ৩, ৪, ৭, ৮, ৯ ও সংরক্ষিত আসনের ৩ নারী মেম্বার উপস্থিত ছিলেন।