তাহিরপুরে বন্যা কবলিত দুই ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত July 20, 2019
তাহিরপুরে বন্যা কবলিত দুই ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের বন্যার্তদের মাঝে বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেমের ছেলে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের ডা মোজ্জামেল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৫ শতাধিক পরিবারের মাঝে ৩ কেজি চাল, ২ কেজি আটা, আধা কেজি চিনি, আধা কেজি মসুর ডাল ও আধা লিটার সয়াবিন তেল করে বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাবেক সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, অর্থ বিষয়ক সম্পাদক এস এম সাজ্জাদ হোসেন, উপজেলা যুবদল সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল, ছাত্রদল নেতা আবু হোরায়রা সোহাগ, ইউপি সদস্য শবদর আলী, আবু তাহের, মোহাম্মদ আলী, শিমুল আহমেদ, ইউপি উদ্যোক্তা আব্দুল আলী ও ইফসুফ আলী।