আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট-ইরির তত্ত্বাবধানে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের বালিজুড়ি গ্রামে ইরি-এগ্রি প্রকল্পের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে।
বিল্ড এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এফআইভিডিবির সহযোগিতায় মঙ্গলবার বিকেলে বালিজুড়ি গ্রামের কৃষক জুবায়ের আহমেদের জমিতে শস্য কর্তন করা হয়।
এই প্রদর্শনীতে ৫ প্রকার (ব্রি ধান-৯৬, ব্রি ধান-৮৮, ব্রি ধান-৮৪, ব্রি ধান-৬৭ ও ব্রি ধান-২৮) জাতের ধানের চাষ করা হয়।
কৃষক জুবায়ের আহমেদ ব্রি ধান-৯৬, ব্রি ধান-৮৮ ও ব্রি ধান-৬৭ বেশি পছন্দ করেছেন।
ইরির বাস্তবায়নাধীন নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌল্লা। বিশেষ অতিথি ছিলেন, ইরির সিনিয়র স্পেশালিস্ট (এগ্রিকালচারাল রিসার্স এন্ড ডেভেলপমেন্ট) মোহাম্মদ আশরাফুল হাবিব। উপস্থিত ছিলেন, ইরির ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ-এফআইভিডিবির প্রজেক্ট অফিসার মো সাইফুল ইসলাম, কৃষক জুবায়ের আহমেদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।-সংবাদ বিজ্ঞপ্তি