তথ্য ও সেবা কল সেন্টার উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয়

প্রকাশিত April 12, 2018
তথ্য ও সেবা কল সেন্টার উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয়

নিজস্ব প্রতিবেদক : ‘তথ্য ও সেবা ৩৩৩ সবসময়’ স্লোগান নিয়ে দেশে কল সেন্টার চালু হয়েছে। আশা করা হচ্ছে, এর ফলে মানুষের তথ্য ও সেবা প্রাপ্তি আরো সহজ হয়ে উঠবে।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বৃহস্পতিবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে কল সেন্টার উদ্বোধন করেন।
সিলেটে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় ভিডিও কনফারেন্সের। এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মনিরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবজিৎ সিনহা ও অন্যান্য পদস্থ কর্মকর্তা।