নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড জাফর ইকবালের উপর হামলা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম ৩৫৩ পৃষ্ঠার অভিযোগপত্রটি সহকারী পুলিশ কমিশনার অমূল্য কুমার চৌধুরীর কাছে জমা দেন।
এতে অভিযুক্ত ছয়জন হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়ারকাপন গ্রামের ফয়জুল হাসান ফয়েজ, তার বন্ধু একই উপজেলার উমেদনগর গ্রামের সাদেকুর রহমানের ছেলে সোহাগ মিয়া, ফয়জুল হাসানের বাবা আতিকুর রহমান, মা মিনারা বেগম, মামা ফজলুর রহমান ও ভাই এনামুল হাসান।
এবছরের মার্চ মাসের প্রথমদিকে শাবিপ্রবি ক্যাম্পাসে ফয়জুল হাসানের হামলায় ড জাফর ইকবাল আহত হন।
অভিযুক্ত সবাই কারাগারে আছেন।