সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের দেখতে গিয়েছিলেন।
শনিবার রাতে তিনি সেখানে যান, রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং যথাযথ চিকিৎসা দেয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এ সময় শফিকুর রহমান চৌধুরী জানান, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ডেঙ্গুর মতো রোগের প্রকোপ রোধ করা সম্ভব। এজন্যে সবাইকে সচেতন হতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা দেবপদ রায়, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহনূর, যুবলীগ নেতা কবিরুল ইসলাম, রুহেল তালুকদার ও রাজু আহমদ।