ডা সাখাওয়াত হাসান জীবনের মুক্তির দাবিতে হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশিত October 28, 2018
ডা সাখাওয়াত হাসান জীবনের মুক্তির দাবিতে হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হাসান জীবনের মুক্তির দাবিতে হবিগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রবিবার দুপুরে শহরে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
পরে এক সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক মারুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন শামীম ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান।
বক্তারা অবিলম্বে ডা সাখাওয়াত হাসান জীবনের মুক্তির দাবি জানান।