ট্রাকচাপায় নিহত ছাত্রদল নেতা সজিব ও লুৎফুরের পরিবারকে ঈদ উপহার

প্রকাশিত April 25, 2022
ট্রাকচাপায় নিহত ছাত্রদল নেতা সজিব ও লুৎফুরের পরিবারকে ঈদ উপহার

২০২১ সালে মহানগরীর সুবিদবাজার এলাকায় ট্রাক চাপায় নিহত ছাত্রদল নেতা সজিব ও লুৎফুরের পরিবারকে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী উপহার সামগ্রী দিয়েছেন।
রবিবার দুই বাসায় গিয়ে তিনি সজিব ও লুৎফুরের পরিবারের সদস্যদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রস্তাবিত আহবায়ক মানিক মিয়া, মহানগর বিএনপির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লল্লিক আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এম মখলিছ খান, অন্যতম নেতা মনির আহমদ, সেলিম আহমদ, এ এস এম সায়েম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জামাল আহমদ খান, ওয়ার্ড যুবদলের সদস্য সচিব কাউসার হোসেন খান ও মহানগর ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক আনিসুর রহমান আকাশ।-সংবাদ বিজ্ঞপ্তি