নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে ৪৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে জেলা গোয়েন্দা শাখা গ্রেফতার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো লুৎফর রহমান জানান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (উত্তর) অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে ডিবি টিম রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোকামবাড়ি আলুবাগান এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সেলিম আহমদকে গ্রেফতার করে।
সেলিম আহমদ জৈন্তাপুর উপজেলার মোকামবাড়ি আলুবাগান এলাকার আব্দুল মোত্তালিবের ছেলে। এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখার (উত্তর) এসআই নিতাই লাল রায় বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।