জৈন্তাপুরের জনপ্রিয় আইয়ুব চেয়ারম্যান আর নেই

প্রকাশিত January 9, 2019
জৈন্তাপুরের জনপ্রিয় আইয়ুব চেয়ারম্যান আর নেই

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আইয়ুব আলী আর নেই।
বুধবার সকাল ৬টার দিকে সিলেট মহানগরীর উপকণ্ঠ মেজরটিলা এলাকায় তার বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ফজরের নামাজের জন্যে তার ছেলে তাকে ডাকতে গিয়ে কোন সাড়াশব্দ না পেয়ে সাথে সাথে তাকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আইয়ুব আলীকে মৃত ঘোষণা করেন।
আইয়ুব চেয়ারম্যান নামে ব্যাপক পরিচিত ও জনপ্রিয় আইয়ুব আলীর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। বাদ এশা জৈন্তাপুর উপজেলার রামপ্রসাদ গ্রামে রামপ্রসাদ ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।