জিএসএস সদস্যদের মুনাফাসহ আমানত ফেরত প্রদান

প্রকাশিত June 5, 2022
জিএসএস সদস্যদের মুনাফাসহ আমানত ফেরত প্রদান

গ্রীন ডেল্টা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড-জিএসএস সদস্যদের সঞ্চয়কৃত আমানতের মেয়াদপূর্তিতে মুনাফাসহ আমানত ফেরত প্রদান অনুষ্ঠান বুধবার দুপুরে দক্ষিণ সুরমা স্টেশন রোডে সৈয়দ আলী কমপ্লেক্সে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
গ্রীন ডেল্টা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াহিয়া আহমদের সভাপতিত্বে ও অফিস কর্মকর্তা খালেদ আহমদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আমেরিকা প্রবাসী ডা কাউছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল হাসান, আমেরিকা প্রবাসী ময়নুল ইসলাম সারং, শিক্ষানবীশ অ্যাডভোকেট নজমুল ইসলাম ও শ্রমিকনেতা মো শিপন আহমদ।
উল্লেখ, আমানতকারী সদস্য মো দুদু মিয়াকে ৫ লাখ ৯৪ হাজার টাকা, মাজহারুল ইসলামকে ২ লাখ ৭০ হাজার টাকা, মালেক মিয়াকে ৫ লাখ ৫০ হাজার টাকা, আব্দুল কাদিরকে ৪ লাখ ৮৮ হাজার টাকা, নজমুল ইসলামকে ২ লাখ ৫০ হাজার টাকা ও রোমানা বেগমকে ৪৮ হাজার টাকা সঞ্চয় শেষে মেয়াদ আমানত প্রদান করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি