সিলেট সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে জালালাবাদ ইউনিয়নে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে শনিবার দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও ফ্রি ঔষধ দেওয়া হয়।
সেবাদান করেন, মেডিকক্যাল অফিসার এমসিএইচএফপি ডা মোহাম্মদ সাদিক। প্রায় সাড়ে ৮০০ মানুষকে সেবাসহ ঔষধ ও প্রয়োজনীয় সেবাসামগ্রী প্রদান করা হয়।
এ সম্পর্কে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উবায়দুল্লাহ ইসহাক বলেন, প্রধানমন্ত্রী যখন সর্বত্র সেবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তখন এই কার্যক্রম সেবা প্রদানের এক অনন্য দৃষ্টান্ত।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ জানান, বন্যা পরবর্তী এই ধরনের সেবা পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও দেওয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সাব্বির আহমেদ ও পরিবার কল্যাণ পরিদর্শিকা তপতী চক্রবর্তী।-সংবাদদাতা