সিলেট মহানগরীর ৩৭ নম্বর ওয়ার্ডে শাবিপ্রবি সংলগ্ন আখালিয়া টিলারগাঁও ডলিয়ায় অবস্থিত জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদরাসা ও এমিতখানার উদ্যোগে মাসব্যাপী আল কোরআন প্রশিক্ষণের সমাপনী ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
জামেয়ার মজলিসে শূরা সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ আ ন ম ওহিদ কনা মিয়া এতে প্রধান অতিথির বক্তব্যে বলেন, মহিমান্বিত রমজানুল মোবারকে কোরআন নাজিলের মাসে যারা মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ গ্রহণ করেছো তাদেরকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রচেষ্টা সারা জীবন চালিয়ে যেতে হবে।
জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদরাসা ও এমিতখানার প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ মাওলানা মুহাম্মদ জহুরুল হকের সভাপতিত্বে ও মাওলানা সালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামেয়ার মজলিসে শূরা সহসভাপতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ড শাহ আলম, মজলিসে আমেলার সহসভাপতি বৃহত্তর টিলারগাঁওয়ের বিশিষ্ট মুরব্বি আব্দুর রহমান আব্দুল, মাওলানা সাজ্জাদুর রহমান আমিনী ও জামিউল উলুম মাদরাসার প্রিন্সিপাল এম এ আলী জালালাবাদী।
আরও উপস্থিত ছিলেন, হাফিজ মাওলানা আব্দুল মালিক, মাওলানা মাহতাবুল ইসলাম, মাওলানা আবুল হাসান কানাইঘাটী, সৈয়দ নূর উদ্দিন আহমদ, সুফু মিয়া, তালুকদার তাজুল ইসলাম, হাফিজ তারিকুল ইসলাম, মাওলানা শফিউল আলম, মাওলানা আফরোজ আলী প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি