জামালগঞ্জে হালির হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত

প্রকাশিত June 13, 2018
জামালগঞ্জে হালির হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওরে ছোট নৌকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন।
তার নাম শেখ সাব মিয়া (৪২)। তিনি উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কামিনিপুর গ্রামের মৃত মেঘ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বুধবার ভোরে শেখ সাব মিয়া তার ছেলে মোফাজ্জুল হোসেনকে সাথে করে ছোট নৌকাযোগে হালির হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে তার ছেলে অক্ষত আছেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।