জামালগঞ্জে জলমহালে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ২ জন

প্রকাশিত November 12, 2018
জামালগঞ্জে জলমহালে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ২ জন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওরের সুন্দরপুর জলমহাল এলাকা থেকে দুটি দুইনালা বন্দুক ও একটি শর্টগান সহ সিরাজ মিয়া ও নিজাম উদ্দিন নামের ২ জনকে পুলিশ আটক করেছে।
পুলিশ জানায়, রবিবার দুপুর ২টার দিকে জামালগঞ্জ থানার এসআই সাইফুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র জব্দ ও এ দুজনকে আটক করা হয়। সিরাজ মিয়া উপজেলার পাঠানপাড়া এলাকার আজিজ মিয়ার ছেলে আর নিজাম উদ্দিন পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার রাজ্জাক মিয়ার ছেলে। এ দুজনের কাছে আগ্নেয়াস্ত্রের কোন লাইসেন্স নেই।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।