পর্যটকদের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত May 8, 2022
পর্যটকদের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

জাফলংয়ে পর্যটকদের উপর হামলাকারীদের বিচার ও সিলেটকে পর্যটক বান্ধব করার দাবিতে সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের উদ্যোগে রবিবার দুপুরে মহানগরীর শারদা স্মৃতি ভবনের সামনে মানববন্ধন করা হয়।
সংগঠনের সভাপতি আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো নজরুল ইসলামের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সহসভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক কবির আহমদ খান, সমাজসেবা সম্পাদক ইমতিয়াজ রহমান ইনু, নির্বাহী সদস্য জাতীয় যুবপদকপ্রাপ্ত বিউটি বর্মন, ইলিয়াছ আকরাম, মোক্তার হোসেন, এইচ এম সেলিম, মোহাম্মদ ঈসা তালুকদার, লিপি বেগম, রুহেনা আক্তার প্রমুখ।
এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো জাহিদ আহসান রাসেলের কাছে সিলেট জেলার যুব উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার ১২ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দুপুরে সিলেট সার্কিট হাউজে প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের সিলেট জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো আলাউদ্দিন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল কবির ও সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরাম নেতৃবৃন্দ।-সংবাদ বিজ্ঞপ্তি