নিজস্ব প্রতিবেদক : সিলেটে শিক্ষাবিদ ড জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর হাসানের ভাই এনামুল হাসানকে পুলিশ রিমান্ডে নিয়েছে।
মঙ্গলবার দুপুরে মহানগর হাকিম হরিদাস কুমারের আদালতে এনামুল হাসানকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা। বিচারক ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বিচারক বৃহস্পতিবার ফয়জুল হাসানের ১০ দিন, রবিবার তার বাবা আতিকুর রহমান ও মামা ফজলুর রহমানের ৫ দিন এবং মা মিনারা বেগমের ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।
ড জাফর ইকবালের উপর হামলার ঘটনায় ৩ মার্চ রাতেই শাবিপ্রবির রেজিস্ট্রার ইশফাকুল হোসেন ফয়জুল হাসানকে প্রধান আসামি করে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।