জাতীয় বিশ্ববিদ্যালয়ে জরিমানা বৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

প্রকাশিত June 2, 2018
জাতীয় বিশ্ববিদ্যালয়ে জরিমানা বৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিলে ১০ হাজার টাকা জরিমানার প্রতিবাদে সুনামগঞ্জে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
শনিবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আসাদ মণির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, দ্বিপাল ভট্টচার্য্য, সুকান্ত দত্ত, মলয় চন্দ্র কর, সাকিব আহমেদ, জুয়েল রায়, সাজু মিয়া, স্বর্ণালী হিরা, নিপা রায় ও রোজিনা আক্তার।