নিজস্ব প্রতিবেদক : সিলেটে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বৈত ভর্তি বাতিলের জরিমানা প্রত্যাহার দাবিতে ও সাধারণ শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, মদনমোহন কলেজের শিক্ষার্থী সৈকত ভৌমিক, দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী তাজুল ইসলাম, এমসি কলেজের শিক্ষার্থী নিঠু রঞ্জন তালুকদার, সরকারি কলেজের শিক্ষার্থী আবু হুরায়রা ও আল আমিন এবং ঢাকা দক্ষিণ কলেজের শিক্ষার্থী প্রিয়াংকা রায়।