বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সিলেট মহানগর শাখা ও জালালাবাদ লিভার ট্রাস্টের যৌথ উদ্যোগে ‘লিভার ক্যান্সার প্রতিরোধ ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ইমামদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক সেমিনার এবং ‘ইসলামের দৃষ্টিতে চিকিৎসা ও চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের অবদান’ শীর্ষক খুৎবা প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিলেট মহানগরীর মির্জা মির্জাজাঙ্গালে একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জালালাবাদ লিভার ট্রাস্ট চেয়ারম্যান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল। তিনি লিভার ক্যান্সার প্রতিরোধ ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। প্রধান মেহমান ছিলেন শায়খুল হাদিস আল্লামা মুহিবুল হক গাছবাড়ি। বিশেষ অতিথি ছিলেনে ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা রুহুল আমিন সাদি ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা এহসান উদ্দিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।–সংবাদ বিজ্ঞপ্তি