জগন্নাথপুর প্রতিনিধি : বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে ও ডেনিশ রেডক্রসের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত জগন্নাথপুর উপজেলার ৪শ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইছরাক আলী মেম্বার ও প্রধান শিক্ষক আব্দুস সামাদ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিট কর্মকর্তা কনিকা তালুকদার, আজীবন সদস্য সোহেল আহমদ খান টুনু, ডা ফারুক আহমেদ, যুবপ্রধান মাছুম আহমেদ, সাবেক যুবপ্রধান জুনায়েদ আহমদ ও ফারুক মিয়া, জ্যেষ্ঠ যুবসদস্য সেরুজ্জামান সেরু, যুব রেডক্রিসেন্ট সদস্য ফারজানা আক্তার ঝর্ণা, এম এস সৌরভ, ফাহিমা বেগম, জাকারিয়া ও তানভীর আহমদ রাসেল।
প্রতি পরিবারকে ১ কেজি চিনি, ৩ কেজি চিড়া, ১২টি দিয়াশলাই, ১২টি মোমবাতি, ২ লিটার পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়।