নিজস্ব প্রতিবেদক : সিলেটে ছাত্র শিবিরের হামলায় ছাত্রলীগের দুই কর্মী গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর সোবহানিঘাট এলাকায় জালালাবাদ কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগ কর্মী শাহীন আহমদ ও আবুল কালাম আসিফকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
আহত দুই জনকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশংকাজনক অবস্থায় শাহীন আহমদকে ঢাকায় পাঠানো হয়েছে বলে ছাত্রলীগ নেতারা জানিয়েছেন।
শাহীন আহমদ ও আবুল কালাম আসিফ এ বছর জালালাবাদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
ছাত্রলীগ এ হামলার জন্যে ছাত্র শিবিরকে দায়ী করেছে।
মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার অভিযোগ করেছেন, জালালাবাদ কলেজ জামায়াত-শিবির নিয়ন্ত্রিত। সেখানে ছাত্রলীগ সমর্থকদের অন্য চোখে দেখা হয়।