ছাত্রলীগ সাধারণ সম্পাদকের পক্ষে ইফতারি বিতরণ

প্রকাশিত April 12, 2022
ছাত্রলীগ সাধারণ সম্পাদকের পক্ষে ইফতারি বিতরণ

বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার একটি অংশের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন প্রাঙ্গণে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের পক্ষে এই ইফতার বিতরণ করেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শরীফ হোসাইন, আশিকুর রহমান, সাব্বির মোল্লা ও এ কে এম কামরুজ্জামান পিন্টু।
শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।-সংবাদদাতা