ছাত্রলীগ নেতা শিপলু হত্যা মামলায় তাহিরপুরের সাবেক ওসির ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত August 31, 2017
ছাত্রলীগ নেতা শিপলু হত্যা মামলায় তাহিরপুরের সাবেক ওসির ১০ বছর কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা ওয়াহিদুজ্জামান শিপুল হত্যা মামলায় তাহিরপুর থানার সাবেক ওসি শরিফ উদ্দিনের ১০ বছরের কারাদণ্ড হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাশ। এতে উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম সহ ৬ জনকে অব্যাহতি দেয়া হয়েছে।
খালাসপ্রাপ্ত অন্যরা হলেন, তাহিরপুর থানার তৎকালীন উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো জুনাব আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল, যুবদল নেতা শাহজাহান মিয়া ও শাহীন আহমদ।
২০০২ সালের ২০ মার্চ বিকেলে ভাটি তাহিরপুর গ্রামে ওয়াহিদুজ্জামান শিপলুর বাড়িতে হামলা হয়। এ সময় গুলিতে ঘটনাস্থলেই মারা যান ওয়াহিদুজ্জামান। ব্যাপারে তার মা আমিরুন্নেসা বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।