সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলায় কৃষক রফিজ হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
বুধবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলো, উপজেলার জহিরপুর গ্রামের কানন মিয়া ও সাদীপুর গ্রামের আব্দুল আজিজ। তবে মামলার অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।
২০০০ সালে পারিবারিক কলহের জের ধরে রফিজ মিয়ার ছেলে ও আসামি আব্দুল আজিজ ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় রফিজ আলী এগিয়ে গেলে তাকে আসামিরা লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এব্যাপারে পরদিন রফিজ আলীর ছেলে বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।