সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার দোলারবাজারে এই সমাবেশে অনুষ্ঠিত হয়। এলাকার ৮টি গ্রামের লোকজন এর আয়োজন করেন।
এলাকার মুরব্বি আজহার আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, আলী আকবর, আশিকুর রহমান, আফলোজ মিয়া ও গৌছমিয়া।
বক্তারা বলেন, ২৪ নভেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষের সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি বর্ষণ করে ১০ জনের বেশি মানুষকে আহত করে; কিন্তু ঘটনার ৭ দিন পরও অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার না করায় মানুষ আতঙ্কে রয়েছে।