নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝেং ঝুয়ো বলেছেন, তার দেশ বাংলাদেশে মৎস্য, তথ্য প্রযুক্তি ও শিল্প সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চায়।
বৃহস্পতিবার সকালে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি চীনের এই আগ্রহের কথা জানান।
সিলেট চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাষ্ট্রদূত বলেন, চীন প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। এই বাণিজ্য সম্পর্ক আরো জোরদার করতে পারলে দু দেশই দারুণভাবে লাভবান হবে।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে সহযোগী রাষ্ট্র। বাংলাদেশের বিভিন্ন খাতে চীনের বড় ধরনের বিনিয়োগ রয়েছে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন,কাস্টম্স, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার গোলাম মুনির, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক জীবন কৃষ্ণ রায় ও সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জি।