গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়ন যুবদলের কর্মীসভা

প্রকাশিত April 11, 2022
গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়ন যুবদলের কর্মীসভা

জাতীয়তাবাদী যুবদল গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন শাখার কর্মীসভা সম্পন্ন হয়েছে।
শনিবার বিকেলে স্থানীয় হাদারপার বাজারে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক সালেহ আহমদ, দেলোয়ার হোসেন ও মাহবুব সাজুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খালেদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম আহবায়ক জাহিদ খান, জাহাঙ্গীর আলম, জি এম শফিক, সদস্য মাসুক আহমেদ, আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন শাহান, শামীম আহমদ, রুবেল মেম্বার, রেজওয়ান রাজু, জৈন উদ্দিন, আব্দুস শুকুর ও আলী আমজদ। ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, হেলাল আহমেদ, আবুল কাশেম, আলিম উদ্দিন দুর্জয়, এম ওয়ারিস, নাহিদ, জাহেদ আহমদ, শুভ খান, আব্দুস ছাত্তার ও জাকারিয়া।
এছাড়া সভায় বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি