নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাবেল মেয়র নির্বাচত হয়েছেন।
পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর মৃত্যুতে এ শূন্য পদে বুধবার শান্তিপূর্ণ পরিবেশে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী প্রার্থী পেয়েছেন, ৪১৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী জাকারিয়া আহমদ পাপলুর প্রাপ্ত ভোট ৩৯৫৭। এছাড়া বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন ৩৫৫৬ ভোট ও মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস ৩৩৫৪ ভোট পেয়েছেন।